1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু: শোকে স্তব্ধ সিংহলাল গ্রাম - News Of Bangla TV কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু: শোকে স্তব্ধ সিংহলাল গ্রাম - News Of Bangla TV
October 28, 2026, 3:49 pm

কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু: শোকে স্তব্ধ সিংহলাল গ্রাম

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2026
  • 105 Time View

কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু: শোকে স্তব্ধ সিংহলাল গ্রাম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২ নম্বর জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত দুই শিশু হলো সিংহলাল গ্রামের বারিকের ছেলে মুহাম্মদ ইকবাল হোসেনের কন্যা জান্নাতুল (৩) ও পুত্র সানজাদুল (২)। বয়সের ব্যবধান মাত্র এক বছর। একসঙ্গে খেলাধুলা, হাসি-আনন্দে কাটত তাদের দিন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একই সঙ্গে নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো সিংহলাল গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশের পুকুর, জলাশয় ও খোলা পানির স্থানে শিশুদের প্রতি বিশেষ নজর রাখারও আহ্বান জানান তারা।

দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুম শিশু জান্নাতুল ও সানজাদুলের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।

See also  গুণের কদর হয় না, রূপের বিচার আগে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST