1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা - News Of Bangla TV
July 28, 2026, 5:16 pm

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, July 26, 2026
  • 25 Time View

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়া (টিডিএইচ ইতালিয়া) ‘সমতার আলো-লাইট অব ইকোয়ালিটি থ্রু স্পন্সরশিপ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন, বাস্তবায়ন ও অর্থায়ন করে।

সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রকল্পের কার্যক্রম স্থানীয় বাস্তবতা, চাহিদা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, “এটি একটি যুগোপযোগী উদ্যোগ। শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রান্তিক শিশুরাও সমতার আলোয় শিক্ষার সুযোগ পাবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে।”

আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা বাড়ানোই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, সিবিসিপিসির সভাপতি মো. আল আমিন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

See also  যমুনা নদীর অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST