1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে: এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে: এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV
September 12, 2026, 2:40 pm

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 55 Time View

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) কেঁড়াগাছি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে।” তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে কেঁড়াগাছি হাই স্কুল মাঠে ছিল উৎসবের আমেজ। বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

See also  নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে থানার অফিসার ইনচার্জের মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST