1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ঝুঁকিপূর্ণ স্কুলভবন পরিদর্শনে রাজারহাট ইউএনও - News Of Bangla TV ঝুঁকিপূর্ণ স্কুলভবন পরিদর্শনে রাজারহাট ইউএনও - News Of Bangla TV
September 13, 2026, 4:43 pm

ঝুঁকিপূর্ণ স্কুলভবন পরিদর্শনে রাজারহাট ইউএনও

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, July 20, 2026
  • 161 Time View

ঝুঁকিপূর্ণ স্কুলভবন পরিদর্শনে রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম পাঠদান নিরাপত্তায় জোর

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন ঝুঁকিপূর্ণ-এমন খবরে সরব হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম। আজ রোববার (২০ জুলাই) জরুরি ভিত্তিতে তিনি উপজেলার ঝুকিপূর্ণ সকল বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মোঃশরীফ আহমেদ উপস্থিত ছিলেন, উপজেলা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো ঘুরে দেখেন এবং পাঠদানের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মেখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাড়িডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও সকল শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর ভবন পরিদর্শন শেষে ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। ঝুঁকিপূর্ণ কোনো ভবনে যাতে পাঠদান না হয়, সেদিকে আমরা কঠোর নজর রাখছি।’ তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর ভবনের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করতে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ আহম্মদ জানান, কমিটি অতি দ্রুত প্রতিটি বিদ্যালয়ের ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জরুরি মেরামত থেকে শুরু করে নতুন ভবন নির্মাণের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

ইউএনও তানজিলা তাসনিম আরও বলেন, ‘কমিটির রিপোর্ট অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হবে। নিরবিচ্ছিন্ন ও নিরাপদ পাঠদানের জন্য বিদ্যালয়গুলোকে উপযুক্ত করতে আমরা বদ্ধপরিকর।’

উল্লেখ্য, রাজারহাট উপজেলা ইউএনও হিসেবে-তানজিলা তাসনিম যোগদানের পর শিক্ষাখাতের প্রতি তাঁর এই আন্তরিকতা স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

See also  উন্মুক্ত কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST