1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
দিনাজপুরে পার্বতীপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা আটক ১জন - News Of Bangla TV দিনাজপুরে পার্বতীপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা আটক ১জন - News Of Bangla TV
October 27, 2026, 3:30 pm

দিনাজপুরে পার্বতীপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা আটক ১জন

আশরাফুল ইসলাম
  • Update Time : Sunday, October 25, 2026
  • 29 Time View

দিনাজপুরে পার্বতীপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা আটক ১জন

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় নিহত।আটক এক।

পার্বতীপুরের বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে অদ্য দুপুর ২টায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫),পিতা-মৃত অসীম চন্দ্র রায়, সাং-সোনাপুকুর মাঝিপাড়া,থানা- চিরিরবন্দর,জেলা-দিনাজপুর। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়,নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান(৩২)গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। অদ্য দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং সজোরে গাছের ডাল/লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে তিনি পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান(পিতা-মৃত আজিজুল ইসলাম)জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ সহ(ওসি) পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ হেফাজতে গ্রহণ করে।এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বর্তমানে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

See also  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিট গুরতর আহত ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST