1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা - News Of Bangla TV দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা - News Of Bangla TV
July 29, 2026, 6:58 pm

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 193 Time View

 

রিয়াজুল ইসলাম আলম,,,দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারী ও বেসরকারি প্রতিষ্টানসমূহের অংশগ্রহণে শনিবার ২৩ মে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের এমএ মামুন, সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ, ব্রাকের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, ডিআরআরএর কর্মকর্তা তরুন কুমার সরদার, আইডিয়ালের প্রতিনিধি কাওছার আলী, আশার আলোর প্রতিনিধি নজরুল ইসলাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান প্রমুখ। কর্মশালায় গ্রাম আদালতকে সকল পর্যায়ে পৌছিয়ে দিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার স্বল্প খরচ ও সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়। এছাড়া আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতকে কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং গ্রাম আদালতের ক্ষমতা বৃদ্ধিকরনে পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়

See also  ঝিনাইদহে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST