1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
পুজোর আনন্দ সবার জন্য, ২০০ জনের হাতে নতুন পোশাক তুলে দিল মানবতা ও আলোর দিশা - News Of Bangla TV পুজোর আনন্দ সবার জন্য, ২০০ জনের হাতে নতুন পোশাক তুলে দিল মানবতা ও আলোর দিশা - News Of Bangla TV
October 28, 2026, 5:33 am

পুজোর আনন্দ সবার জন্য, ২০০ জনের হাতে নতুন পোশাক তুলে দিল মানবতা ও আলোর দিশা

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 47 Time View

*পুজোর আনন্দ সবার জন্য, ২০০ জনের হাতে নতুন পোশাক তুলে দিল মানবতা ও আলোর দিশা*

*বাইজিদ মন্ডল:* আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মানবিক উদ্যোগের নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা এবং বাঁকুড়ার সমাজকর্মী তাপস কুমার দে পরিচালিত আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের তালতলা গ্রামে যৌথ উদ্যোগে প্রায় ২০০ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

আর্থিকভাবে পিছিয়ে থাকা বৃদ্ধ-বৃদ্ধা, শিশু, কিশোর-কিশোরী ও অসহায় মহিলাদের মুখে পুজোর হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে। পাশাপাশি পাতার তৈরি টুপি ও মালা পরিয়ে অতিথিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির সুন্দর ছবি ফুটে ওঠে।

উপস্থিত ছিলেন আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার তাপস কুমার দে, বিশ্বজিৎ দে, সোনালী, রুদ্র দে, লক্ষ্মী মুর্মু, তারক সরেন ও দশরথ সরেন। সমগ্র অনুষ্ঠানটি তাপস কুমার দের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান, জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে থাকা মানুষের কাছেও পৌঁছে দিতে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘পুজোর আনন্দ সবার জন্য, হাসি ফুটুক প্রতিটি মুখে’—এই বার্তাকে সামনে রেখে দুই সংস্থার যৌথ উদ্যোগ উৎসবের মরসুমে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরল।

See also  বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST