1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
October 29, 2026, 1:23 am

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 98 Time View

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,১৭,৪৫০/- টাকা মূল্যমানের নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর, অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,১৭,৪৫০/- (এক লক্ষ সতেরো হাজার চারশত পঞ্চাশ) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

See also  সংবাদ প্রকাশের পর অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST