1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ - News Of Bangla TV বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ - News Of Bangla TV
October 28, 2026, 8:56 pm

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ

মশিউর রহমান, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : Thursday, October 15, 2026
  • 54 Time View

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

মশিউর রহমান রাজশাহী:
রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ।

See also  এক বাইকে তিনজন, সরকারি বাসের ধাক্কায় মৃত মা! গুরুতর আহত স্বামী-ছেলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST