পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখ, রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সজল কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের জীবন গঠনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল ফোনের অতিরিক্ত ও অপব্যবহারের বিভিন্ন কুফল তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রেখে কীভাবে একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ গড়ে তোলা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো নিয়ে আলোকপাত করা হয়।
বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, সংশ্লিষ্ট বিট অফিসার এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আইনগত সহায়তার আশ্বাস প্রদান করা হয় এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত