1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
বোয়ালিয়ায় জমজমাট ফুটবল ম্যাচ - News Of Bangla TV বোয়ালিয়ায় জমজমাট ফুটবল ম্যাচ - News Of Bangla TV
October 28, 2026, 7:17 pm

বোয়ালিয়ায় জমজমাট ফুটবল ম্যাচ

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 115 Time View

বোয়ালিয়ায় জমজমাট ফুটবল ম্যাচ
যুবকদল বনাম বিবাহিত দল—উচ্ছ্বাসে মাতলো ক্রীড়াপ্রেমীরা

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নং কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বোয়ালিয়া যুবক্রীড়া একাদশের ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় বোয়ালিয়া যুবকদল ও বিবাহিত দল।

খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত লড়াইয়ে মাঠের চারপাশে জমে ওঠে উত্তেজনা। প্রিয় দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কলারোয়া নিবেদিত নেতা ও ৫নং কেড়াগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন।

প্রধান অতিথি আশরাফ হোসেন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মাঠমুখী করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ফুটবল আয়োজন। যুবক ও বিবাহিতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচটি পরিণত হয় মিলনমেলায়।

খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাসে বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠ হয়ে ওঠে এক টুকরো ফুটবল উৎসবের মঞ্চ।

See also  ঈদুল আজহা উপলক্ষে পাইকগাছার চাঁদখালীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST