1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার - News Of Bangla TV মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার - News Of Bangla TV
September 13, 2026, 3:23 am

মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মশিউর রহমান , রাজশাহী :
  • Update Time : Sunday, July 5, 2026
  • 123 Time View

মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কেশরহাট পৌরসভার বাকশৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজশাহীর মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারমোহনপুর থানা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেলে উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের একটি শিশু বাড়ির সামনে খেলছিল। এ সময় একই এলাকার দারাজ উদ্দীন মৃধা (৫৫) শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে সেখানে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন এবং দ্রুত শিশুটির পরিবারকে খবর দেন। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা লুৎফর রহমান মৃধা মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত দারাজ উদ্দীন মৃধাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

See also  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST