রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নে ৫ আগস্ট যুবদলের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় গিয়াস উদ্দিন সুফি।
আগামী ৫ আগস্ট লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন যুবদলের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে সামনে রেখে। ৩নং চরমোহনা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের মতে, সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে।আলোচনায় গিয়াস উদ্দিন সুফির নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি নেতাকর্মীদের একটি অংশের সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, সম্মেলনকে ঘিরে ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচিত হবে, যা ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুবদলের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় গিয়াস উদ্দিন সুফি
যুবদলের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় গিয়াস উদ্দিন সুফি