1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ - News Of Bangla TV রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ - News Of Bangla TV
October 28, 2026, 7:58 pm

রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ

গোলাম কিবরিয়া
  • Update Time : Thursday, October 15, 2026
  • 50 Time View

রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

পৃথিবীর আলো দেখেও ঠাঁই হলো না পৃথিবীতে ।
পৃথিবীতে আসার পর ছোট্ট শিশুটির তো মায়ের কোলে থাকার কথা ছিল, থাকার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অথচ সেই শিশুর নিথর দেহ পড়ে রইল কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, রেললাইনের ধারে!

রাজশাহী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে, রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের দক্ষিণ দিকে রেললাইনের ধারে বুধবার বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

কী অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কেন পৃথিবীর আলো দেখার পরও তার ভাগ্যে জুটল না একটু নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ কিংবা বেঁচে থাকার অধিকার? কে এই শিশুটির বাবা, মা ??

শিশুটি কথা বলতে পারবে না, জানাতে পারবে না তার সঙ্গে কী ঘটেছিল। কিন্তু কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যেন সমাজের বিবেকের কাছে রেখে গেল এক নির্মম প্রশ্ন।

একটি শিশুর জন্ম মানেই তো একটি নতুন জীবনের শুরু। সেই জীবনের শুরুতেই এমন পরিণতি—এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। নবজাতকটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হোক। দায়ী কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক। তাহলে কে বা কারা শিশুটির এমন পরিণতির জন্য প্রকৃত অপরাধীদের।

একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি যেন আর কোনো দিন না হয় । আর কোন যেন রেললাইনের পাশে , রাস্তার ডাষ্টবিনে কোন নবজাতক শিশুকে দেখা না যায় । এটাই সকলের কাম্য ।

See also  রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST