1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ - News Of Bangla TV আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ - News Of Bangla TV
September 13, 2026, 7:29 pm

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 84 Time View

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক,সাজাপ্রাপ্ত এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে নারী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার ৮ জনকে মঙ্গলবার (২৮ জুলাই)আদালতে প্রেরন করেছেন।

 

জানাযায়, আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা সদরের কুসম্বী এলাকা থেকে কুসম্বী পুর্বপাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি ফেরদৌস হাসানকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে আদালতের সাজাপ্রাপ্ত সিআর/WA মূলে সান্তাহার চা বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করে।

 

অপর আরেক বিশেষ অভিযানে সান্তাহার পৌর শহর এলাকায় মাদক,অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা বাগান এলাকার মিনহাজ আলীর স্ত্রী জুলি বেগম,সান্তাহার নতুন বাজার হাটখোলার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী,নওগাঁ মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়ার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুরের ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ৪ নারী সহ মোট ৮ জনকে মঙ্গলবার ( ২৮ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

ফেজবুক

See also  ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST