1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত - News Of Bangla TV ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত - News Of Bangla TV
November 1, 2026, 12:18 am

ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত

মশিউর রহমান , রাজশাহী :
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 159 Time View

মোহনপুরে ৩ ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার কোর্ট

মশিউর রহমান রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। সোমবার (৬ জুলাই) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

যাদের বিষয়ে এ আদেশ দেওয়া হয়েছে তারা হলেন— মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু এবং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।

চেম্বার কোর্ট এর ৬ জুলাই এর সিরিয়াল নং-২৯, ৩০, ৩১ এবং সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর উল্লিখিত চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের স্ব-স্ব পদে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে আদেশ প্রদান করেন।

এরপর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউর রহমান ও মাহ্ফুজুর রহমান হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার কোর্টে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

See also  কালীগঞ্জে ৫৫ মন্ডপে দুর্গাপূজার প্রতিমায় শেষ আঁচড়ে ব্যস্ত কারিগররা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST