প্রয়াত হয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো আলোচিত থ্রিলার সিনেমা নির্মাণ করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন তিনি।
তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ চলচ্চিত্র অঙ্গন।
তবে পরিচালকের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে নিজের শৌচাগারে পড়ে যান সঞ্জয় গুপ্ত। এরপর দীর্ঘ সময় সেখানেই পড়ে ছিলেন তিনি।শনিবার সকাল পর্যন্ত বিষয়টি কারো নজরে আসেনি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্রজীবনে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সঞ্জয় গুপ্ত।
বলিউডের অনেক নামী ও প্রভাবশালী অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘হামেশা’, ‘জিন্দা’, ‘মুসাফির’, ‘দাস কাহানিয়াঁ’, ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’, ‘জজবা’, ‘মুম্বাই সাগা’ ও ‘খৌফ’।
শৌচাগারে পড়ে ছিল ‘কাঁটে’ পরিচালকের নিথর দেহ
শুধু পরিচালক হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও থ্রিলারধর্মী সিনেমার প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ও ‘পাঙ্খ’-এর মতো সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এর আগে কয়েক বছর আগে পুনে থেকে মুম্বাই ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন সঞ্জয় গুপ্ত।
সে সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক। বড় ধরনের সেই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়াকে নতুন জীবন ফিরে পাওয়ার মতো ঘটনা হিসেবে দেখেছিলেন তিনি। তবে এবার আর মৃত্যুর সঙ্গে লড়াই করে ফেরা হলো না তার। পর্দায় একের পর এক রোমাঞ্চকর গল্প উপহার দেওয়া এই নির্মাতার বিদায়ে শোকাহত বলিউড।
শৌচাগারে পড়ে ছিল ‘কাঁটে’ পরিচালকের নিথর দেহ