1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও দাবিদাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ.এস.এফ.এইচ.এম-এর বৈঠক - News Of Bangla TV প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও দাবিদাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ.এস.এফ.এইচ.এম-এর বৈঠক - News Of Bangla TV
September 12, 2026, 12:56 pm

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও দাবিদাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ.এস.এফ.এইচ.এম-এর বৈঠক

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 59 Time View

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও দাবিদাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ.এস.এফ.এইচ.এম-এর বৈঠক

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-

২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকাশ ভবনে বিদ্যালয় শিক্ষা মন্ত্রী শ্রী দীপক বর্মনের সঙ্গে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (এ.এস.এফ.এইচ.এম)-এর প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল, শিক্ষক-শিক্ষাকর্মীর শূন্যপদে দ্রুত নিয়োগ, বকেয়া ডিএ, ইনক্রিমেন্ট, পিএফ সংক্রান্ত সমস্যা, স্কুল ফি ও বোর্ড চার্জ, অ-শিক্ষামূলক কাজের চাপ কমানোসহ একাধিক দাবি তুলে ধরা হয়।
প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা ও হয়রানির বিষয়টিও গুরুত্ব সহকারে মন্ত্রীর কাছে জানানো হয়। বাঁকুড়ার বাঁকি সেন্দ্রা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সাধন চন্দ্র পালের উপর হামলা এবং উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুব্রত কুমার দাসকে গ্রেফতারের বিষয়ও আলোচনায় উঠে আসে।
মন্ত্রী শ্রী দীপক বর্মন প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলি সমাধানের আশ্বাস দেন। পরে সংগঠনের প্রতিনিধি দল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৈঠকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন মাইতি, ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আলতাব শেখ, সহ-সভাপতি শ্রী সুব্রত বুরাই ও শ্রী সুবীর মাইতি, সহ-সম্পাদক ড. গোপাল দত্ত, সহ-সম্পাদিকা শ্রীমতি আলো সরকার এবং কোষাধ্যক্ষ শ্রী সায়ন্তন দাস উপস্থিত ছিলেন।
“আমরা করব জয় নিশ্চয়। এসো, আরও বেঁধে বেঁধে থাকি। চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক এ.এস.এফ.এইচ.এম
কলকাতা।

See also  বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST