1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV
September 19, 2026, 4:20 am

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2026
  • 26 Time View

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কি প্রাপ্ত ২৪জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত অভিভাবক সমাবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. দারুল ইসলাম চৌধুরী,
পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ,
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মর্তুজা হক শাহ অস্টিন এবং পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মানিক মণ্ডল।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবু সাঈদ সরকার, সদস্যসচিব মো. মাহাবুব আলম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোক্তারুল ইসলাম মেমোরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছেন ফুলবাড়ী কালচারাল ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাকি-উর-রহমান চঞ্চল।
আয়োজকগণ জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

See also  পুলিশের মাসিক সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST