1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হয় - News Of Bangla TV রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হয় - News Of Bangla TV
September 19, 2026, 4:22 am

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হয়

সীমান্ত তালুকদার
  • Update Time : Friday, September 18, 2026
  • 14 Time View

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন
করা হয়

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ধর্ষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড অ্যান্টি-র্যাপ রেজিস্ট্যান্স (UARR)-এর রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের স্মারক নং UARR/DCC/CM/০৫ অনুযায়ী বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেল্লাল হোসেন। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুজন হাসান, মো. শোহাইব ইসলাম ও মো. সিমান্ত তালুকদার।
সংগঠনের তথ্য অনুযায়ী, কমিটি গঠনে সুপারিশ করেছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা। আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মেফরাজ হোসেন এবং অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সদস্য সচিব মো. রেজাউল করিম।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় সদস্যদের নিয়ে একটি অফলাইন মিটিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, দায়িত্ব পালন, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

See also  ঝিনাইদহের চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST