1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দিনাজপুরে ৩ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছসহ আটক তিনজন - News Of Bangla TV দিনাজপুরে ৩ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছসহ আটক তিনজন - News Of Bangla TV
September 19, 2026, 4:21 am

দিনাজপুরে ৩ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছসহ আটক তিনজন

আশরাফুল ইসলাম
  • Update Time : Friday, September 18, 2026
  • 13 Time View

দিনাজপুরে ৩ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি ওজনের কাঁচা গাজার গাছসহ আটক তিনজন

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বিরামপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন এবং নবাবগঞ্জে ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ ১ জন গ্রেফতার করেছে থানা পুলিশ
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিরামপুরে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে এবং নবাবগঞ্জে ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও গ্রেফতারি পরোয়ানা তামিলকালে ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মোরছালিন (২৬) ও মোঃ ময়নুল ইসলাম (২৫)-এর হেফাজত থেকে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ মোরছালিন (২৬), পিতা-মৃত সকিনুর, সাং-ধানঘরা (পশ্চিমপাড়া),
২। মোঃ ময়নুল ইসলাম (২৫), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-ধানঘরা (দক্ষিণপাড়া), উভয় থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।

অপরদিকে, নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের মোঃ রাজু মিয়া (২৫), পিতা-মোঃ মজমুল, তার নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ ১৯:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু মিয়া (২৫)-এর নিজ বসতবাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

See also  পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST