1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার - News Of Bangla TV রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার - News Of Bangla TV
September 12, 2026, 2:49 pm

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

সীমান্ত তালুকদার
  • Update Time : Monday, September 7, 2026
  • 22 Time View

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে প্রতারণা, নিয়মিত মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও হত্যা মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ঢাকার ডিএমপি শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এবং অপর তিনজনকে রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমন ইবনে কবির (২২), পিতা মো. কবির হোসেন, সাং ৫৮ চান টেক্সটাইল, ফরিদাবাদ, কদমতলী, ঢাকা; মো. আল আমিন সরকার (২৯), পিতা মোহাম্মদ ফিরোজ মিয়া এবং মো. নাজিম উদ্দিন (২৫), পিতা আব্দুল মোতালেব। আল আমিন ও নাজিমের ঠিকানা বৌনকান্দি ইটভাটা, চরআলি হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা।
পুলিশ জানায়, রায়গঞ্জ থানার একটি নিয়মিত প্রতারণা মামলায় অভিযুক্ত ওই তিনজনকে ঢাকার ডিএমপি শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হায়দার আলী (৬০), পিতা মৃত আব্দুর রহমান, সাং সাথিয়া দিগরকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
রায়গঞ্জ থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩), পিতা মৃত হারান খন্দকার, সাং পাংগাসিকেও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সুলতান মাহমুদ (৩২), পিতা খোরশেদ আলম, সাং গোয়ালপাড়া (শালিয়াগাড়ী), রায়গঞ্জ, সিরাজগঞ্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বিভিন্ন মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

See also  খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST