1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি - News Of Bangla TV সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি - News Of Bangla TV
September 11, 2026, 12:18 pm

সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি

নিউজ ডেস্ক
  • Update Time : Monday, September 7, 2026
  • 31 Time View

সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি

নিউজ অফ বাংলা টিভি নিউজ ডেস্ক :

সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক সেলিম খান ও তার সহধর্মীনি আছমা খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক সহকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সাংবাদিক সেলিম খান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি নিউজ অব বাংলা টিভির পরিচালক এবং ঢাকার ডাক-এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা শাখার সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কাজলসহ কমিটির সকল সদস্য।

এছাড়া নিউজ অব বাংলা টিভির ভাইস চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সাংবাদিক সেলিম খানের দ্রুত সুস্থতা কামনা করে কলারোয়া উপজেলা তথা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিক সেলিম খান যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর কর্মস্থলে ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের।

See also  রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST