1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য - News Of Bangla TV পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য - News Of Bangla TV
September 19, 2026, 6:16 am

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

আশরাফুল ইসলাম
  • Update Time : Thursday, September 17, 2026
  • 19 Time View

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি মেম্বারের মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী এক সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর গ্রামজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
​প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ ও ঘটনা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পলাশ বাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

See also  চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST