1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে - News Of Bangla TV গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে - News Of Bangla TV
October 27, 2026, 7:46 pm

গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে

আশরাফুল ইসলাম আকন্দ
  • Update Time : Sunday, October 25, 2026
  • 26 Time View

গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন কাটামোড় এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের কাটামোড়ের নির্ধারিত মাঠে ইজতেমার সব ধরনের প্রস্তুতি জোরকদমে চলছে। সুবিশাল প্যান্ডেল নির্মাণ, অজুখানা, অস্থায়ী শৌচাগার তৈরি এবং বিদ্যুৎ ও পানির পর্যাপ্ত সরবরাহের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। ইজতেমায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

​তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশের শীর্ষস্থানীয় বিশিষ্ট আলেম-ওলামাগণ ঈমান, আমল, আখলাক ও দাওয়াতে দ্বীনের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আগামী ২২ নভেম্বর (শনিবার) শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
​ইজতেমা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য কাটামোড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মুসল্লিদের নিরাপত্তা দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

​ধর্মপ্রাণ মুসল্লিদের এই আধ্যাত্মিক সমাবেশে অংশ নিয়ে ইজতেমার কার্যক্রম সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

See also  বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি !

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST