1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ‎সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী - News Of Bangla TV কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ‎সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী - News Of Bangla TV
October 27, 2026, 1:19 pm

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ‎সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

এসএম ফারুক হোসেন কলারোয়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, October 22, 2026
  • 36 Time View

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
‎সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
‎
‎সহসভাপতি পদে সমান ভোট, নির্বাচিত দুজনই; সাংগঠনিক সম্পাদক জাহিদ
‎
‎এস এম ফারুক হোসেন,  কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
‎
‎সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময় এর কলারোয়া সংবাদদাতা মো. মোস্তাক আহমেদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাত মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সংবাদ সংযোগ এর কলারোয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদ।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সদস্য সচিব ছিলেন সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব।
‎
‎সভাপতি পদে মো. মোস্তাক আহমেদ বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মুহাঃ আসাদুজ্জামান ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে দৈনিক ইনকিলাব এর কলারোয়া সংবাদদাতাএসএম জাকির ও দৈনিক লোকসমাজ এর কলারোয়া প্রতিনিধি শামসুর রহমান লালটু সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশনার সবার সম্মতি নিয়ে দুজনকেই বিজয়ী ঘোষণা করেন।
‎
‎এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে দৈনিক হৃদয় বার্তা এর কলারোয়া ব্যুরো মোজাফফর হোসেন পলাশ এবং প্রচার ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে মিল্টন কবীর বিজয়ী হয়েছেন।
‎
‎বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে দৈনিক গ্রামের কাগজ এর কলারোয়া প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু ও দপ্তর সম্পাদক পদেন দৈনিক নয়াপাড়া এর মোর্তজা হাসান নির্বাচিত হয়েছেন।কার্য  নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ফারুক হোসেন  আসাদুজ্জামান আসাদ ও আহসানুল্লাহ।
‎
‎নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‎

See also  জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST