1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ - News Of Bangla TV কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ - News Of Bangla TV
October 27, 2026, 1:21 pm

কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ

রতন রায় কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : Thursday, October 22, 2026
  • 45 Time View

কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বী হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে কুড়িগ্রামের বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃত কলেজ দুর্গামন্দির প্রাঙ্গণে শতাধিক নারীর মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ; জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল; কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি; জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা; রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম; উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম; পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায় ও সদস্য সচিব রতন রায়; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার ও সদস্য সচিব সুজন কুমার রায়; পুলক রায়, সুমন রায়, অধির রায়, সুদীপ্ত রায়, নয়ন রায়; মন্দির কমিটির সকল সদস্য এবং উপজেলা বিএনপি’র যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল,তাতীদল,ছাএদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন শাড়ি পেয়ে নন্দীনী রানী বলেন, “পূজায় নতুন শাড়ি পেয়েছি, খুব ভালো লাগছে।

রাজারহাট উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় বলেন, ভগবানের কৃপা-সরকার ও সকলের সহযোগিতায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিতে দুর্গাপূজা পালন করতে পারছি।”

See also  ঈদের শুভেচ্ছায় পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীর পাশে মনির বকশি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST