1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দাকোপে ঘের দখলের চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে গৃহবধূর সংবাদ সম্মেলন - News Of Bangla TV দাকোপে ঘের দখলের চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে গৃহবধূর সংবাদ সম্মেলন - News Of Bangla TV
July 30, 2026, 12:41 am

দাকোপে ঘের দখলের চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে গৃহবধূর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 133 Time View
স্বপন কুমার রায়, খুলনা প্রতিনিধি 
খুলনার দাকোপে ঘের দখলের চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের গৃহবধু তাবাসুম খাতুন পিংকি। ২৪ মে রবিবার বেলা ২টায় দাকোপ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, আমরা বিগত ২০ বছর যাবৎ খোনা গ্রামে মৎস্য ঘের করে আসছি। গত ২২ মে রাতে স্থানীয় বাচ্চু ফকিরের নেতৃত্বে রসুল গাজী, মুকুন্দ মন্ডল, আব্দুল্লাহ শেখ, আলামিন শেখ, তৈবুর সানা, চম্পা সরদার, ইলিয়াজ ফকির, মোকাম সানা, জাফর সরদার, লতিফ শেখ, শাহিন শেখ, পংকজ কবিরাজসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের ঘেরের বাসায় এসে হামলা চালিয়ে মাছসহ এক লক্ষ টাকার মাল সামগ্রী নিয়ে যায়। এসময় তাদের হামলায় জসিম, মুছা, সাজ্জাদসহ ৫ জন গুরুত্বর আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন তারা ইতি পূর্বে গত ১৬ মে অবৈধভাবে ঘের দখলের চেষ্টা করে। সে সময় তারা আমাদের ঘেরের কর্মচারী মহিবুর বয়াতিকে মারপিটসহ তার ফোন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। তারা আনুমানিক ৩০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায় এবং জমির মালিক আবুল আশরাফের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই ঘটনায় আমার শশুর আকরাম ফকির বাদী হয়ে দাকোপ থানায় মামলা থ দায়ের করে যার নম্বর -৮ তাং ২১/৫ /২৬। তিনি বলেন তারা গত ২০ মে ২০ হাজার টাকার মাছ লুট করে এবং ঘের না ছাড়লে রসুল গাজী আমার শশুরের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি উল্লেখিত ঘটনার ন্যায় বিচার চেয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। এসময় তার সাথে উপস্থিত থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ ব্যবসায়ী রাশেদ কামালকে ভূমিদস্যু আখ্যাদিয়ে প্রতিপক্ষের করা অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক দাবী করে বলেন, তিনি আমাদের কাছ থেকে যে জমি নিয়েছেন তার দ্বিগুন জমি আমাদের কিনে দিয়েছেন। সংবাদ সম্মেলনে গৃহবধুর স্বামী ও ঘের মালিক আব্দুল্লাহ ফকির, ঝর্ণা বাগচী, কৃষ্ণপদ সানা, মহানন্দ বাগচী, ডলি আকতার, কনক মন্ডল, নাহার বেগম, মহিবুর বয়াতি, কামরুল ফকির, জামান শেখ, মহাসিন ফকির, আকরাম ফকির, কল্পনা মন্ডল, তাপসী বাগচি, সঞ্জিব মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
See also  চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST