ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
” হাত ধোয়ার নায়ক হোন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
২৮ শে অক্টোবর ( বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াল্ড ভিশন এর সার্বিক সহযোগিতায় ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয় । উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে প্রধান – প্রথম সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।
এই রালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্য কর্মী, ওয়াল্ড ভিশন অংশগ্রহণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। তিনি বলেন সুস্থ জাতি গঠনের ব্যত্তিগত পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। বিষেশ করে শিশু বয়স থেকে হাত ধোযার সঠিক অভ্যাস গডে তুলতে হবে।
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
স্বাগতম বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন, স্হানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রমুখ।