1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
নভেম্বরে পড়বে হালকা শীত - News Of Bangla TV নভেম্বরে পড়বে হালকা শীত - News Of Bangla TV
October 28, 2026, 4:36 pm

নভেম্বরে পড়বে হালকা শীত

গোলাম কিবরিয়া
  • Update Time : Sunday, October 25, 2026
  • 33 Time View

নভেম্বরে পড়বে হালকা শীত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

দেশজুড়ে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীতের অনুভূতি দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা থাকতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

তিনি আরও জানান, এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে। তবে কোথায় কতটা শীত পড়বে, তাপমাত্রা কতটা কমবে এবং কুয়াশার প্রকোপ কেমন হবে, তা নির্দিষ্ট সময়ের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

See also  কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডেন কাপ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন: ত্রাণমন্ত্রী

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST