1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ কলারোয়ায় - News Of Bangla TV বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ কলারোয়ায় - News Of Bangla TV
September 13, 2026, 6:04 pm

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ কলারোয়ায়

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 202 Time View

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে বিএসটিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

কলারোয়া সংবাদদাতা :

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় নির্ভুল পরিমাপ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও এফবিসিসিআই’র প্রশাসক আব্দুর রহিম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হক।

বক্তারা বলেন, আধুনিক শিল্পোন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নির্ভুল পরিমাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর বিশ্বে মেট্রোলজি শিল্প, গবেষণা, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প ও ব্যবসায়িক খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল এবং বৈদেশিক ও গবেষণা সম্পাদক মঈনুল আনোয়ার প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, মাননিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং দেশের শিল্পখাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে বিএসটিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

 

See also  মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST