1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় এমপি- রবিউল বাশার - News Of Bangla TV সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় এমপি- রবিউল বাশার - News Of Bangla TV
September 13, 2026, 11:36 pm

সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় এমপি- রবিউল বাশার

হাফিজুর রহমান কালিগন্জ প্রতিনিধি
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 34 Time View

সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় এমপি- রবিউল বাশার

হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

যুব সমাজকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাই একযোগে কাজ করে উপজেলাকে মাদকমুক্ত ও নির্মূল করতে হবে। সরকারি সেবা মানুষের দোর গড়ায় পৌঁছে দিতে হবে মানুষ যেন সরকারি সেবা থেকে হয়রানিও বঞ্চিত না হয়। দলমতের উর্ধ্বে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার আধিপত্য বিস্তার করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তি গোষ্ঠী কোন দলের বা সমাজের না। এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সীমান্ত দিয়ে যাতে কোন প্রকার মাদক প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে অভিযান পরিচালনা করার কথা বলেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন উপজেলা জুড়ে ব্যাঙের ছাতার মতন যএ তত্র অনুমোদনহীন ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এ সমস্ত মানহীন ক্লিনিকে ভুল অপ-চিকিৎসায় গত দুই সপ্তাহে দু,জন রোগীকে মেরে ফেলেছে। গত কয়েকদিন আগে এ আলী ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এর কয়েকদিন আগে লাইফ কেয়ার হাসপাতালের একই টভাবে ভুল চিকিৎসায় আরো একজন প্রসূতিকে মেরে ফেলা হয়েছে। এদের বিরুদ্ধে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত এই সমস্ত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান তাদের বক্তব্যে বলেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হয়ে যারা প্রকাশ্য বাজারে মব সৃষ্টি করে মারপিট ও শৃঙ্খলার বিঘ্ন ঘটায় তাদেরকে এই কমিটি থেকে বাদ না দিলে আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভা বর্জন করার হুমকি প্রদান করেন। এছাড়াও রাস্তার পাশে বালু,কাঠ ও নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহা সভাপতিদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান উপজেলা কৃষি কর্মকর্তা ও ওয়াসিম উদ্দিন, থানা ওসি তদন্ত সুশান্ত ,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

See also  রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঈদুল আযহা'র ঈদের নামাজ সামনে রেখে গঙ্গাচড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST