1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সৈন্যারটেকে ‘মানবতার শেষ আশ্রয়’-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - News Of Bangla TV সৈন্যারটেকে ‘মানবতার শেষ আশ্রয়’-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - News Of Bangla TV
September 11, 2026, 1:03 pm

সৈন্যারটেকে ‘মানবতার শেষ আশ্রয়’-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 62 Time View

সৈন্যারটেকে ‘মানবতার শেষ আশ্রয়’-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মালিকুল আজিম (ইসমাইল)
বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যারটেক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’। সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ অভিযানে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।
অভিযানে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরপাথারঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন, ‘ফ্রেশ এন্ড সেইফ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আর এস নেজাম উদ্দীন, চরপাথারঘাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুর আলী, চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির আহমেদ সওদাগর এবং চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ।
এছাড়াও অভিযানে দুরন্ত দুর্বার-এর সভাপতি লায়ন রমজান আলী রমু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে আয়োজকরা বলেন, পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি মানুষের দৈনন্দিন অভ্যাস ও সামাজিক দায়িত্বের অংশ। সৈন্যারটেক থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতার বার্তা পুরো কর্ণফুলী উপজেলায় ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
‘মানবতার শেষ আশ্রয়’-এর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজসহ সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন। সদস্যদের মধ্যে ছিলেন মো. ইসমাইল, মোহাম্মদ মোজাম্মেল, মো. রুবেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আরিফ জাওয়াদ, মোহাম্মদ সালাউদ্দিন ও মো. আলী রাজ।
আয়োজকদের প্রত্যাশা, স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে সৈন্যারটেকসহ পুরো কর্ণফুলী উপজেলাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।
স্লোগান:
“পরিচ্ছন্ন হোক সৈন্যারটেক, পরিচ্ছন্ন হোক কর্ণফুলী।”

See also  বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST