1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ - News Of Bangla TV হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ - News Of Bangla TV
September 12, 2026, 11:12 pm

হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

শেখ রাজিব হাসান
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 50 Time View

গাজীপুরে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিনিধিদের উদ্যোগে বৃক্ষরোপণ

 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজে আচ্ছান্নিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আনন্দ টেলিভিশন পরিবার।
আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানা মূল ফটকের সামনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন রহমান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো: শাকিল, শেখ রাজীব হাসান, মো: আলআমিন হোসেন ও রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
এসময় অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুসাস্থ কামনা করে আনন্দ টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও আনন্দ টিভি পরিবারকে ধন্যবাদ জানান।

See also  ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST