1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা - News Of Bangla TV অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা - News Of Bangla TV
October 28, 2026, 12:24 pm

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 64 Time View

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা
​বিশেষ প্রতিনিধি:
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তরুণ ও সাহসী সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
​আক্রান্ত মেহেদী হাসান জনপ্রিয় গণমাধ্যম দৈনিক সাতক্ষীরা দিগন্ত এবং দুরন্ত ক্রাইম নিউজ-এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডিটিভি-র সম্পাদক ও প্রকাশক হিসেবে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন।
​পেশাগত জীবনে সত্য প্রকাশে সবসময় অকুতোভয় ও আপসহীন ভূমিকা রাখা এই কলমযোদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
​মেহেদী হাসানের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য তার পরিবার ও সংবাদকর্মী সহকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আবার পেশাগত দায়িত্বে ফিরিয়ে আনেন—এটাই সবার প্রত্যাশা।

See also  নিয়োগ বাণিজ্যের অভিযোগ রাজমাল্লীর হাটে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগপত্র জমা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST