1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত - News Of Bangla TV আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত - News Of Bangla TV
September 13, 2026, 7:02 pm

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

মিরু হাসান বাপ্পি
  • Update Time : Friday, September 4, 2026
  • 21 Time View

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অপরদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউপি’র কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র,উদয় সরকার,সুভাষ ঘোষ,,নিতিশ পাল,সুশিল ঘোষ,পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার,ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামানিক,সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা,উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার,রাজ কুমার সাহা মিন্টু,উত্তম ঘোষ,মদন সরকার,লক্ষন সরকার,অরুন সরকার,আনন্দ পাল,ব্যাটেল মৈত্র,জগাই কুন্ডু সহ সনাতন ধর্মালম্বী শত শত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহন করেন।

এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা,ধর্মীয় আলোচনা,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।##

See also  তালায় করলা চাষ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST