1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
‘আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবো’ চেয়ারম্যান আব্দুল আলিম - News Of Bangla TV ‘আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবো’ চেয়ারম্যান আব্দুল আলিম - News Of Bangla TV
July 30, 2026, 4:49 pm

‘আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবো’ চেয়ারম্যান আব্দুল আলিম

এস এম বাদশা হোসেন
  • Update Time : Saturday, June 6, 2026
  • 129 Time View

লাবসা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান আব্দুল আলিমের স্পষ্ট বার্তা: ‘আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবো’

 

সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল লাবসা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, বর্তমান চেয়ারম্যান আব্দুল আলিম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না; বরং তাঁর ছেলে নির্বাচনে অংশ নেবেন। তবে এ ধরনের প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান আব্দুল আলিম।এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, “আমি আব্দুল আলিম চেয়ারম্যান। লাবসা ইউনিয়নবাসীকে ছেড়ে কোথাও যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি আবারও আপনাদের সেবক হিসেবে চেয়ারম্যান হতে চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। যদি কখনো অন্য কোনো পদে নির্বাচন করার চিন্তা করতাম, তাহলে অবশ্যই প্রথমে লাবসা ইউনিয়নবাসীর মতামত ও অনুমতি নিতাম।”

তিনি আরও বলেন, “লাবসা ইউনিয়নের মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে আমি দীর্ঘদিন কাজ করে আসছি। আগামীতেও ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে। তবে চেয়ারম্যান আব্দুল আলিমের স্পষ্ট বক্তব্যের পর বিষয়টি নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে।
এদিকে সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, গুজব নয়, সত্য তথ্যের ওপর আস্থা রাখতে হবে এবং বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
চেয়ারম্যান আব্দুল আলিমের বার্তা একটাই— তিনি লাবসা ইউনিয়নের মানুষের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও জনগণের সেবায় চেয়ারম্যান পদে নির্বাচন করে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান।

 

 

See also  আজ জমিয়তের কার্যনির্বাহীর সভা অনুষ্ঠিত। 

লাবসা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান আব্দুল আলিমের স্পষ্ট বার্তা: ‘আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবো’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST