1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ ছাত্রদলের দৃঢ় অবস্থান - News Of Bangla TV আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ ছাত্রদলের দৃঢ় অবস্থান - News Of Bangla TV
July 29, 2026, 1:16 pm

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ ছাত্রদলের দৃঢ় অবস্থান

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 62 Time View

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ় অবস্থান

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করতে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে সতর্কতামূলক মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

ছাত্রদলের নেতারা বলেন, দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে অতীতের বিভিন্ন ঘটনার বিচার নিশ্চিত করা জরুরি। তাদের মতে, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় সরকারি শাহ্ সুলতান কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ক্যাম্পাস ও দেশের সার্বিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা, নাশকতা কিংবা সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ় অবস্থান!!

 

See also  কলারোয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST