1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
‘ককরোচ’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ - News Of Bangla TV ‘ককরোচ’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ - News Of Bangla TV
September 14, 2026, 6:41 pm

‘ককরোচ’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তজাতিক নিউজ
  • Update Time : Saturday, July 25, 2026
  • 85 Time View

‘ককরোচ’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে পদত্যাগ করেছে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে গড়ে ওঠা ‘ককরোচ’ আন্দোলনকারীদের জন্য এটিকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে৷

এদিকে, নিজ পদ থেকে সড়ে দাঁড়ানো প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন৷ তবে, প্রধানমন্ত্রী মোদী পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন কিনা, বা করবেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন স্থানে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি৷’’

তিনি আরও লিখেছেন, ‘‘যাতে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, ভারতের কোনো শিক্ষার্থী আইনি জটিলতায় না জড়ায় এবং আমাদের সন্তানেরা তাদের সময় পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তোলার কাজে ব্যয় করতে পারে৷’’

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ককরোচ জনতা পার্টি৷ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পার্টির প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও তাদের দুটি দাবি এখনও রয়ে গেছে৷

প্রথম দাবিটি হলো যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে৷ আর দ্বিতীয় দাবিটি হলো, ২০ জুলাই যেসব পুলিশ সদস্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ এমনকি ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে৷

‘ককরোচ’ আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

See also  যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST