1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রায়দিঘির নালুয়ায় যোগ্য সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে মহিলাদের অবস্থান বিক্ষোভ - News Of Bangla TV রায়দিঘির নালুয়ায় যোগ্য সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে মহিলাদের অবস্থান বিক্ষোভ - News Of Bangla TV
September 12, 2026, 12:59 pm

রায়দিঘির নালুয়ায় যোগ্য সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে মহিলাদের অবস্থান বিক্ষোভ

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Monday, August 24, 2026
  • 64 Time View

রায়দিঘির নালুয়ায় যোগ্য সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে মহিলাদের অবস্থান বিক্ষোভ

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-

যোগ্য সকল মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার দাবিতে রায়দিঘির নালুয়া অঞ্চলে মহিলাদের অবস্থান বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের দাবি, যোগ্য মহিলাদের আর্থিক সহায়তার আওতায় এনে মাসিক ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হোক এবং প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও যোগ্য মহিলা যেন বঞ্চিত না হন।
এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ২০২৬ বিধানসভা নির্বাচনের সিপিআইএমের প্রার্থী সাম্য গাঙ্গুলী এবং দলের প্রবীণ নেতা প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলী। তাঁদের উপস্থিতিতে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য পারিবারিক ব্যয়ের চাপের মধ্যে মহিলাদের জন্য নিয়মিত আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই যোগ্য সকল মহিলার জন্য মাসিক ৩,০০০ টাকা করে ভাতার দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

See also  বিলীন হয়ে গেল নবীনগরে মেঘনায় (৩০)টি বসতবাড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST