1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Of Bangla TV কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Of Bangla TV
July 29, 2026, 1:48 pm

কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 48 Time View

কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে ইসলামী ব্যাংক কলারোয়া শাখার হল রুমে এ সভার আয়োজন করা হয়। ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকদের মতামত গ্রহণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জোন প্রধান মিজানুর রহমান মিজি। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা মো. ওমর আলী, অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু ও কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।
এ সময় ব্যাংকের সেকেন্ড অফিসার মো. শাহিনুর রহমান শাহীনসহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের মূল শক্তি। বর্তমান সময়ে ব্যাংকিং খাত নিয়ে নানা আলোচনা ও ধোঁয়াশা তৈরি হলেও ইসলামী ব্যাংক তার স্বচ্ছতা, ধারাবাহিক কার্যক্রম ও গ্রাহকসেবার মাধ্যমে পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় ব্যাংক আবারও আগের মতো গতিশীল অবস্থানে ফিরবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ব্যাংক নয়; এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ব্যাংক।

আলোচক বৃন্দ বলেন, গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বাস অর্জনই একটি ব্যাংকের সফলতার ভিত্তি। ইসলামী ব্যাংক গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে।
তারা আরও বলেন, ব্যাংককে ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও চ্যালেঞ্জ থাকলেও গ্রাহকদের আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিজস্ব সক্ষমতায় ইসলামী ব্যাংক ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে। সময়ের ব্যবধানে ব্যাংক তার পূর্বের অবস্থানে ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

See also  অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST