1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে পড়ে রোগীর মাথায়, আহত ৪ - News Of Bangla TV ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে পড়ে রোগীর মাথায়, আহত ৪ - News Of Bangla TV
September 16, 2026, 10:58 pm

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে পড়ে রোগীর মাথায়, আহত ৪

আশরাফুল ইসলাম
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 21 Time View

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে পড়ে রোগীর মাথায়, আহত ৪

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে জরুরি বিভাগের চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টিকের বোর্ডসহ প্লাস্টার জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।” বিষয়টি দিনাজপুর সিভিল সার্নজন অফিসার স্যারকে অবহিত করা হয়েছে।

প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা

See also  সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় এমপি- রবিউল বাশার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST