গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে গুরুতর আহত গোবিন্দগঞ্জের তৌফিক মারা গেছেন
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে চলমান আন্দোলনে গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তৌফিক উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।
জানা গেছে, তৌফিক গাজীপুরের বাংলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবীতে চলা আন্দোলনে অংশগ্রহণ করে।
এরি একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের উপর মিছিলে,আন্দোলন দমনকারীরা হামলা চালালে তৌফিক সেই ছবি ধারন করলে, তাকে তারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। তৌফিক উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।তার এমন মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।