1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সোনাবাড়ীয়ায় ‘বন্ধু মহল’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - News Of Bangla TV সোনাবাড়ীয়ায় ‘বন্ধু মহল’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - News Of Bangla TV
November 1, 2026, 1:19 pm

সোনাবাড়ীয়ায় ‘বন্ধু মহল’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ নাজির হোসেন
  • Update Time : Sunday, November 1, 2026
  • 7 Time View

সোনাবাড়ীয়ায় ‘বন্ধু মহল’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ নাজির হোসেন স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’-এর উদ্যোগে আজ ১ নভেম্বর ২০২৬, রবিবার, অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প। “মানবতার সেবায়, আমরা সবসময় পাশে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। এতে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করবেন বিশিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। তাঁর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মধ্যে রয়েছে MBBS (DMC), BCS (Health), PGT (Medicine), CCD (BIRDEM), MSACP (America), FCPS (Medicine) ও FP।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসংক্রান্ত পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ প্রদান করা হবে। বিশেষ করে এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় রয়েছে ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তাঁরা আরও বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার, আপনার সুস্থতাই আমাদের প্রেরণা।” মানবিক এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

See also  হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST