উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন পরবর্তী পূর্ণবাসন সেবার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিরাজুল কবির বুলবুল
উখিয়া প্রতিনিধি
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১৩ সেপ্টেম্বর)
সকালে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা
Handicap International – Humanity & Inclusion (HI)-এর উদ্যোগে জরুরি, প্রতিরোধমূলক ও অপারেশন-পরবর্তী কার্যকর পুনর্বাসন সেবা এবং রেফারেল ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নুরুল হাসান।
এসময় প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা প্রদান, প্রতিরোধমূলক ব্যবস্থা, অপারেশন-পরবর্তী রোগীদের কার্যকর পুনর্বাসন এবং প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য যথাযথ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফারেল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এহেচান উল্লাহ সিকদার রোগীদের মানসম্মত ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধি এবং সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা ও রেফারেল প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং এর ফলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জরুরি, পুনর্বাসন ও পরবর্তী চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।