1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত। - News Of Bangla TV ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত। - News Of Bangla TV
November 1, 2026, 12:32 pm

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ আশরাফুল ইসলাম
  • Update Time : Sunday, November 1, 2026
  • 13 Time View

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরন বর্মন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্রী অরুন কুমার গোস্বামী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজিম, যুবদলের আহবায়ক আবু সাঈদ সরকার, যুগ্ন আহবায়ক জাকিউর রহমান চঞ্চল , ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর রহমান, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এছাড়াও উপস্থিত ছিলেন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

শেষে আনুষ্ঠানিকভাবে যুবদের মাঝে ঋণ প্রদান, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ সকলের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হয়।

See also  সীমান্তের ১৫ জনকে ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST