1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক - News Of Bangla TV কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক - News Of Bangla TV
November 3, 2026, 1:00 pm

কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক

হাফিজুর রহমান কালিগন্জ প্রতিনিধি
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 9 Time View

কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালীগঞ্জের উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনকেরেক্স সিরাপ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি হিরোহোন্ডা স্প্লেন্ডার মোটর সাইকেল, ২ টি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭ টার দিকে কালিগঞ্জ থানার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এস আর বি খুলনা- ৬ এর সাতক্ষীরা ক্যাম্প জানায় কালীগঞ্জের তেতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে গোপালগঞ্জ যাবে এক ব্যক্তি। এমন খবরে উজিরপুর বাজারে পূর্বে থেকে অবস্থান নেয় এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। বিভিন্ন গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও তার সঙ্গী নুরুজ্জামান গাজী( ৪২ )নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে মোটর সাইকেল ও পিঠের ব্যাগ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, ব্যাগ সহ ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ও বিক্রেতা নুরুজ্জামান গাজী কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর ক্রেতা মাদক কারবারি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম । মাদক কারবারি নুরুজ্জামান দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী ভারত থেকে নদী পার করে বিভিন্ন প্রকার মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিল।

এস আর বি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবির সদস্যরা নিয়মিত অভিযানের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। উক্ত ঘটনা এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে মঙ্গলবার কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। এস আর বি- ৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরো জানান অস্ত্র মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

See also  জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ গ্রেফতার ১১ বাড়ছে পুলিশি নজরদারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST