কাকডাঙ্গায় ইয়াবাসহ শীর্ষ মাদক ডিলার আবু হুরায়রা আটক, সহযোগী আশা পলাতক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত সংলগ্ন কাকডাঙ্গা এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এলাকার শীর্ষ মাদক ডিলার আবু হুরায়রাকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তার মূল সহযোগী আশা পালিয়ে যেতে সক্ষম হয়।
আসামিদের পরিচয়: আটককৃত ডিলার: আবু হুরায়রা, পিতা: রেজাউল ইসলাম, সাং: কাকডাঙ্গা।পলাতক সহযোগী: আশা, পিতা: রবিউল, সাং: বাকসা।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক আবু হুরায়রা দীর্ঘদিন ধরে এলাকাটিতে ডিলার হিসেবে মাদক কারবার পরিচালনা করে আসছিল। সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে সে স্থানীয় যুবসমাজের হাতে তুলে দিয়ে আসছিল, যার ফলে এলাকার বহু তরুণ ধ্বংসের মুখে পড়ছিল।
ঘটনার দিন বাকসা এলাকার রবিউলের ছেলে আশার সাথে আবু হুরায়রা মাদক বেচাকেনা করে । গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ ও কাকডাঙ্গা বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডিলার আবু হুরায়রা হুরায়রা থানা পুলিশ আটক করে। আশঙ্কাজনকভাবে আশা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকেই হ্যান্ডকাফ পরিয়ে ইয়াবাসহ আটক করা হয় আবু হুরায়রাকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে কাকডাঙ্গায় ইয়াবাসহ শীর্ষ মাদক ডিলার আবু হুরায়রা আটক, সহযোগী আশা পলাতক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত সংলগ্ন কাকডাঙ্গা এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এলাকার শীর্ষ মাদক ডিলার আবু হুরায়রাকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তার মূল সহযোগী আশা পালিয়ে যেতে সক্ষম হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সহযোগী আশাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।