1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই - News Of Bangla TV কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই - News Of Bangla TV
October 27, 2026, 2:29 pm

কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026
  • 62 Time View

কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নাশকতা মামলায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলাম ঢালী এবং ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অন্যদিকে, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

See also  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST