1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কুড়িগ্রামে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু - News Of Bangla TV কুড়িগ্রামে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু - News Of Bangla TV
September 13, 2026, 4:21 pm

কুড়িগ্রামে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু

রতন রায় কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : Sunday, September 13, 2026
  • 6 Time View

কুড়িগ্রামে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু

রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি:১৩-৯-২০২৬ ইং

কুড়িগ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই আঞ্চলিক ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি এর উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির জন্য বিদ্যালয় পর্যায়ের এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ প্রতিযোগিতা চলবে ১৩ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার—এই চার টি অনুষ্ঠিত হবে। উদ্বোধনীতে ছেলে দল ও মেয়ে দলের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়

See also  আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST